অস্ট্রেলিয়ার আরও ২২০ নাগরিকের ঢাকা ত্যাগ

প্রকাশিত: 1:52 PM, May 9, 2020

অস্ট্রেলিয়ার আরও ২২০ নাগরিকের ঢাকা ত্যাগ

 

প্রভাতবেলা ডেস্ক:

করোনা মহামারি শুরুর পর দ্বিতীয় দফায় ঢাকা ছেড়েছেন অস্ট্রেলিয়ার ২২০ জন নাগরিক। শনিবার (৯ মে) বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারা।

 

ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, তারা তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো, অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় ফিরে যেতে সহায়তা করেছে।

 

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শনিবার ২২০ জন অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে আট জন নিউজিল্যান্ডের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিলেন।

 

এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাওয়া ২৮৫ জনসহ এই নিয়ে পাঁচশ’রও বেশি অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরে যেতে সাহায্য করলো অস্ট্রেলিয়ান হাইকমিশন।

অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিমানবন্দরে অস্ট্রেলীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  জঙ্গি হুমকিতে দেশের সব কারাগারে সতর্কতা

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ