পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: 10:40 PM, May 9, 2020

পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

 

প্রভাতবেলা ডেস্ক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

 

শনিবার দুপুরে উপজেলার হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা আবদুল হান্নান ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলছিল।

 

এরই জেরে শনিবার দুপুরের দিকে বিএনপি নেতা আবদুল হান্নানের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতা তৈয়ব আলীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও গুলি চালায়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যায় হামলাকারী বিএনপি সমর্থকরা।

 

সংঘর্ষে উভয়পক্ষের আজিজাল ইসলাম (৩৮) নামে একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আবদুর রাজ্জাক (৬৫), রাহেন আলী (৩২), নুর মোহাম্মদ (৪২)সহ কমপক্ষে ১০ জন আহত হন। গুরুত্বর আহত ছয়জনকে প্রথমে আটঘরিয়া ও পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার

 

আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে উভয়পক্ষের ৬টি করে মামলা রয়েছে বলে জানান তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ