সিলেট | |
প্রকাশিত: 1:15 PM, May 13, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিজ ঘর থেকে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম সাদ্দামের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তরিকুল ইসলাম সাদ্দাম উপজেলার গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি নাসিরনগর উপজেলা ছাত্রদলের আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন। তিনি ওই গ্রামের করিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার দিবাগত রাতে সেহরি খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সাদ্দাম। মঙ্গলবার বিকাল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে সাদ্দামের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নাসিরনগর থানা পুলিশের ওসি সাজেদুর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি