সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন।
বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ১৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৩৬১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪২ লাখ ৫৯ হাজার ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৮৪৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৬ লাখ ১০ হাজার ২৬৫ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি