সিলেট | |
প্রকাশিত: 2:03 PM, May 14, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ২৮মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এর পর দুদিন ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কার্যত ৩০ মে পর্যন্ত ছুটি থাকছে দেশে। তবে এজন্য ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। আজ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরী সাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে ২৮ মে পর্যন্ত ছুটি বাড়ানোর কথা উল্লেখ আছে। এর সঙ্গে ২৯ ও ৩০ সাপ্তাহিক ছুটি যোগ হবে। তবে এজন্য ১৫টি শর্ত আরোপ করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়। তারপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় ১৬ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি