করোনায় দেশে নতুন আক্রান্ত ১০৪১, মৃত্যু ১৪

প্রকাশিত: 3:07 PM, May 14, 2020

করোনায় দেশে নতুন আক্রান্ত ১০৪১, মৃত্যু ১৪

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৮৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

ভারপ্রাপ্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে কেউ মুক্ত হননি। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৩৬১ জন।

আরও পড়ুন  আরেক মামলায় পুত্রসহ রাগীব আলীর ১ বছরের কারাদন্ড

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৩ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ১০৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৬ লাখ ৬৮ হাজার ২৪০ জন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ