সিলেটের উপশহরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

সিলেটের উপশহরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর উপশহরে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।

 

গতকাল (১৭মে) রোববার বিকেলে শাহজালাল উপশহরে জি-ব্লকের ৫ নাম্বার রোডের একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত চৌধুরী মালিহা নওশিন (২৬) ওই এলাকার আমেরিকা প্রবাসী আদনান চৌধুরীর স্ত্রী।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহপরান (রহ.) থানার সেকেন্ড অফিসার সুহেল রানা বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ