সিলেটের সংবাদপত্র হকার্সদের মাঝে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: 12:00 AM, May 23, 2020

সিলেটের সংবাদপত্র হকার্সদের মাঝে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রভাতবেলা ডেস্ক:

 

করোনা মহামারীর কারণে দেশে দীর্ঘদিন ধরে লকডাউনে থাকা সংবাদপত্র হকার্সদের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। গতকাল সংবাদপত্র হকার্স সমিতি সিলেটের নেতৃবৃন্দের কাছে কর্মহীন হকার্সদের জন্য অর্ধশতাধিক ঈদ উপহার সামগ্রীর প্যাকেট হস্থান্তর করেন এমদাদ হোসেন চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন, সংবাদপত্র হকার্স সমিতি সিলেটের সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি শাহ আলম, বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলম (২), সমিতির সিনিয়র নেতা আব্দুল কুদ্দুস, সমিতির উপদেষ্টা কমিটির সদস্য হারুন রশীদ ও লিটন আহমদ ।

 

ঈদ উপহার সামগ্রী হস্তান্তরকালে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, করোনার কারণে বিশ^ব্যাপী বিপর্যয় নেমে এসেছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। এমন দুর্যোগে কমবেশী প্রতিটি মানুষই খুব কষ্টে দিনাতিপাত করছে। কেউ মুখ ফুটে বলতে পারছে, কেউ পারছেনা। সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকায় এর সাথে সংশ্লিষ্ট হকার পরিবারগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। সামর্থবানদের উচিত তাদের কল্যানে এগিয়ে আসা। করোনা মহামারীর কারণে পত্রিকার মালিক এবং এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সবাই কম বেশী সমস্যায় জর্জরিত রয়েছেন। তাড়াতাড়ি এই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া কামনা করেন তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ