সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: মসজিদে মসজিদে ঈদ জামাত। দেশের কোথাও কোন ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি। একবারেই নিরানন্দ এবারের ঈদুল ফিতর। নামাজ শেষে নেই কোলাকুলি, করমর্দন। নিজ বাসা বাড়ীতেই ঈদ আনন্দ সীমাবদ্ধ।
ঘাতক ভাইরাস করোনা আতঙ্কেই রাষ্ট্রের নির্দেশনা। কোন ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে না। তা-ই হলো সারা দেশে। ২৫ মে সোমবার বাংলাদেশে ইতিহাসের ব্যতিক্রম ঈদ উদযাপিত হচ্ছে। সামাজিক দুরত্ব আর স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে ঈদ জামাত শেষে দ্রুত সবাই ফিরেছেন নিজ বাসগৃহে। চিরাচরিত আড্ডা, কুশলাদি বিনিময়, স্বজন পরিজনের বাসা বাড়ীতে বেড়ানোর কোনটিই এই ঈদুল ফিতরে। সাধারণ ছুটি পরোক্ষভাবে লকডাউনেই উদযাপিত হচ্ছে এই ঈদ।
বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকায় শিশুদের ঈদ উদযাপন একেবারেই নিরামিষ।
উদ্বেগ উৎকন্ঠার মাঝে কেউ কেউ ফটোসেশন করে আনন্দ খুঁজবার চেষ্টা করছেন । বিত্ত ও মধ্যবিত্তদের ঘরে মিস্টি, সেমাই, পায়েস, ফালুদা, সন্দেশ, পোলাও, কোরমা,রোস্ট , রেজালা নানাভোজন আয়োজন হয়েছে। কিন্তু নিম্নবিত্তের ঘরে সাদা ভাত আর সবজির যোগাড়ও হয়নি ।
এমন ঈদ কেউ দেখেনি কোন কালে। কল্পনাও করেনি কস্মিনকালে। সংকটে আবদ্ধ মানুষের আর্তনাদই প্রতিধ্বনিত হচ্ছে এই ঈদে । প্রতিটি মুসলিম ঘরে, সারা মুসলিম জাহানে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি