সিলেট | |
প্রকাশিত: 11:26 AM, June 2, 2020
প্রতিনিধি, আজমিরীগঞ্জ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৬ জুয়াড়িকে আটক করছে উপজেলার শিবপাশা ফাঁড়ি পুলিশ। সোমবার (১ জুন) উপজেলার ৫ নং শিবপাশা ইউনিয়নে শিবপাশা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, শিবপাশা যশকেশরী গ্রামের পরস মিয়ার ছেলে জামাল হোসেন (২৫), কৃষ্ণ চন্দন সরকারের ছেলে রণজিত সরকার (২৩), শাহান মিয়ার ছেলে রায়েল মিয়া(২২), খেলু মিয়ার ছেলে জাহাঙ্গীর (২০), মহি উল্যার ছেলে রাসেল মিয়া (২৪) এবং মকবুল হোসেন মিয়ার ছেলে শাহাবউদ্দিন (২৭)।
পরে দুপুরে আটক ৬ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার এ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে শিবপাশা ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান, বাজারের কাছাকাছি একটি ঘরে জুয়ার আসর বসছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬ জুয়াড়িকে আটক করি। এসময় ২/৩ জন পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি