মাওলানা জমির উদ্দিনের ইন্তেকাল: জানাযা আজ ২টায়

প্রকাশিত: 2:01 AM, June 14, 2020

মাওলানা জমির উদ্দিনের ইন্তেকাল: জানাযা আজ ২টায়

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর ঐতিহাসিক কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা জমির উদ্দিন আর নেই। (ইন্নালিল্লাহি —রাজিউন)।(১৩ জুন) শনিবার রাত ১১টায় তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কয়েকদিন থেকে রোগাক্রান্ত ছিলেন।  তবে গত শুক্রবারও তিনি কুদরত উল্লাহ মসজিদে জুম’আর নামাজ আদায় করেন।

মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর থেকে কুদরতউল্লা জামে মসজিদে ইমামতি করছেন। দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে তাঁর বাড়ী।

মরহুমের নামাজে জানাজা রোববার বেলা ২ টায় কুদরতউল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশ :
মাওলানা জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুদরত উল্লাহ মসজিদ কম্লেক্সের মোতয়াল্লি মো. বদরুল ইসলাম ও সেক্রেটারী মুকতাবিস-উন-নূর। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রভাতবেলা সম্পাদকের শোক: দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল মাওলানা জমির উদ্দিন ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, আমরা এক শ্রদ্ধাস্পদ আলেমে দ্বীনকে হারালাম। তিনি মরহুমের মাগফেরাত ও জান্নাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ