ছাতকে করোনায় নতুন আক্রান্ত ১৭ জন

প্রকাশিত: 11:10 AM, June 17, 2020

ছাতকে করোনায় নতুন আক্রান্ত ১৭ জন

 

জুনাইদ আহমদ, ছাতক:

ছাতকে আরও ১৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ছাতক উপজেলায় আক্রান্ত বেড়ে দাড়ালো ১৯১ জনে ।

 

গতকাল (১৬ জুন) মঙ্গলবার রাতে শাবিপ্রবির ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী।

 

নতুন আক্রান্তদের মধ্যে পৌর এলাকার ৮ জন ও বিভিন্ন ইউনিয়নের ৯ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পৌর শহরের বাগবাড়ী এলাকার ৩ জন, মন্ডলীভোগ এলাকার ২ জন, দক্ষিন বাগবাড়ী এলাকার ১ জন, তাতিকোনা এলাকার ১ জন ও নোয়ারাই এলাকার ১ জন রয়েছেন। পৌর এলাকা ছাড়া উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ১ জন, দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ১ জন, মঈনপুর গ্রামের ১ জন, কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ১ জন ও জাউয়া বাজার ইউনিয়নের তারচৌকা গ্রামের ৩ জন, দেবেরগাও গ্রামের ২ জন রয়েছেন। এ নিয়ে ছাতকে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯১ জনে।

আরও পড়ুন  কাজীর বাজার থেকে ৭ জুয়াড়ী আটক

 

উপজেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, এখানে করোনার বিস্তৃতি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।প্রতিদিনই নতুনভাবে আক্রান্ত হচ্ছেন লোকজন। কাজেই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ