করোনা আপডেট ২১ জুন: ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩১

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

করোনা আপডেট ২১ জুন: ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩১

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন।

 

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৬৬ হাজার ৭১৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ