সিলেট | |
প্রকাশিত: 11:57 AM, June 24, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ মঙ্গলবার (২৩ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
নতুন ৫১ জনসহ জেলায় মোট আক্রান্ত দাড়িয়েছে ৮৭৪ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১২ জন আর করোনা জয় করে বাড়ি ফিরেছেন ২২৪ জন ।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত সুনামগঞ্জে পাঁচজন মৃত্যুবরণ করেছেন ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি