সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। তিনি পেশায় রাখাল ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু আনতে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন মিজানসহ কয়েকজন। বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত হয়ে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ ১৪০ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মিজান। এ সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন জানান, বিএসএফ ১৪০ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে মিজানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, সকালে নিহত মিজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি