এবার শাহজালালের মাজারে ওরস হচ্ছে না !

প্রকাশিত: 2:17 AM, July 2, 2020

এবার শাহজালালের মাজারে ওরস হচ্ছে না !

প্রভাতবেলা ডেস্ক: ৭শ’ বছরের ইতিহাস ভঙ্গ। এই প্রথম হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস  উদযাপন হচ্ছেনা। করোনাভাইরাসের কারণে এবার হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস  উদযাপন করা হবে না। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শাহজালাল (রহ.) এর মাজার অফিসে এক বৈঠক শেষে শাহজালাল (রহ.) দরগাহ অফিসে একটি লিখিত বক্তব্য পাঠ করে এমন ঘোষণা দেন দরগাহের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান।

তিনি জানান,৭০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনোও মহামারির কারণে ওরস মোবারক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না।
বর্তমান করোনা পরিস্থিতিতে ৭০১তম ওরস বন্ধ রাখা হচ্ছে। আগামী ১১ ও ১২ জুলাই মাজারের বার্ষিক ওরস হওয়ার কথা ছিল।

সর্বশেষ সংবাদ