৩৮তম বিসিএস: জুড়ীর তিন যুবকের সাফল্য

প্রকাশিত: 2:10 PM, July 2, 2020

৩৮তম বিসিএস: জুড়ীর তিন যুবকের সাফল্য

আঞ্চলিক অফিস, জুড়ী: 

 

৩৮তম বিসিএস পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনজন  সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁরা হলেন মুজিবুল  ইসলাম, সুশান্ত সিংহ ও সুমন্ত ‍রুদ্র পাল। প্রত্যন্ত এ জনপদের তিন যুবক বিসিএস ক্যাডারে সুযোগ পাওয়ায় উপজেলা জুড়ে আনন্দ বইছে। বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত দু’জন প্রশাসন ও একজন কৃষি বিভাগে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

 

মুজিবুল ইসলাম সুপারিশপ্রাপ্ত হয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে। তাঁর বাড়ী জায়ফরনগর ইউনিয়নের  শাহাপুর গ্রামে। তিনি জায়ফরনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ, জুড়ী থেকে এইচএসসি পাশ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন ।

 

সুশান্ত সিংহ সুপারিশপ্রাপ্ত হয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে। তাঁর বাড়ী পূর্ব জুড়ী ইউনিয়নের  ছোট ধামাই গ্রামে। তিনি কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা থেকে এসএসসি পাশ করে ভর্তৈতি হন তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজে।এখান থেকে এইচএসসি পাশ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

 

আরও পড়ুন  তাসকিনের বোলিং তোপে ব্যাকফুটে নেদারল্যান্ডস

সমুদ্র রুদ্র পাল সুপারিশপ্রাপ্ত হয়েছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে। পশ্চিম জুড়ী ইউনিয়নের   ধামাই চা বাগানে। তিনি জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়থেকে এসএসসি, এমসি কলেজ, সিলেটএইচএসসি পাশ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

 

 

 

সর্বশেষ সংবাদ