চুয়াডাঙ্গার জীবননগরে আম বাগান থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 3:55 PM, July 2, 2020

চুয়াডাঙ্গার জীবননগরে আম বাগান থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা:

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালীর একটি আম বাগান থেকে ইয়ামিন হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ইয়ামিন সন্তোষপুর গ্রামের কদর আলীর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার সঙ্গে অভিমান করে ইয়ামিন বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকালে ধোপাখালী সীমান্তের একটি আম বাগানে তার মরদেহ পাওয়া যায়।

 

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ