সিলেট | |
প্রকাশিত: 1:31 PM, July 5, 2020
প্রতিনিধি, গোলাপগঞ্জ:
করোনায় গোলাপগঞ্জে সাহাব উদ্দিন (৬০) নামে আরও একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মাসুদ আহমদ। করোনায় মৃত ব্যক্তির বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে। তিনি স্থানীয় বাজারের স’মিল ব্যবসায়ী।
এদিকে সাহাব উদ্দিন সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন গত (২৭ জুন) নমুনা পরীক্ষা করান। এরপর গত সোমবার (২৯ জুন) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
উল্লেখ্য, উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭জন। সুস্থ হয়েছেন ৮০ জন। মৃত্যু বরণ করেছেন ৮ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি