ওসমানী মেডিকেলে অজ্ঞাত যুবকের লাশ

প্রকাশিত: 5:12 PM, July 8, 2020

ওসমানী মেডিকেলে অজ্ঞাত যুবকের লাশ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত এক যুবকের লাশ রাখা হয়েছে।

 

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টায় দক্ষিণ সুরমা থানাধীন রেল স্টেশন থেকে হুমায়ূন চত্ত্বর যাওয়ার পথে লিংক রোড রেল লাইনের পাশে রাস্তার উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের আনুমানিক বয়স ২৬-২৭ বছর।

 

তার পরনে পুরাতন জিন্সের প্যান্ট, হালকা সবুজ রঙের টি-শার্ট ও গলায় গামছা ছিল।

 

এসআই ফয়েজ উদ্দিন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এখন পর্যন্ত অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য জালালাবাদ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫১৮) অথবা ডিউটি অফিসার (০১৭৯১-১১১৩৪৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

 

এছাড়া যে কোন প্রয়োজনে এসএমপি কন্ট্রোল রুম ০১৭১৩৩৭৪৩৭৫/ ০১৯৯৫১০০১০০/ ০৮২১-৭১৬৯৬৮ যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন  ভিসা নীতি শিক্ষার্থীদের বিদেশ গমনে প্রভাব ফেলবে না: সিলেটে শিক্ষামন্ত্রী

 

ঘটনার মূল রহস্য উদঘাটনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ