সিলেট | |
প্রকাশিত: 6:31 PM, July 8, 2020
প্রতিনিধি, নবীগঞ্জ:
খাদ্যবান্ধব কর্মসূচি ও প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচির চাল বিতরণের তালিকায় অনিয়ম এবং আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে– খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম-নিয়মবহির্ভূতভাবে ডিলারকে দিয়ে তালিকা প্রস্তুত করা, মৃত ব্যক্তিকে ও একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত এবং বরাদ্দকৃত চাল সঠিক ব্যক্তির মাঝে বিতরণ না করার অভিযোগ ওঠে। এ কারণে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে পৃথক কারণ দর্শানো নোটিশে কেন চূড়ান্তভাবে তাকে পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাবপত্র এ চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, নবীগঞ্জের গজনাইনপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ব্যাপক অনিয়ম নিয়ে দেশের প্রায় সব শীর্ষ গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা খাদ্যবান্ধব কমিটির মাসিক সভার সিদ্ধান্তক্রমে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে অবশেষ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় সংশ্লিষ্ট দফতরে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি