সিলেট | |
প্রকাশিত: 3:50 PM, July 13, 2020
সংবাদদাতা,চট্রগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৩ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
তিনি গত ২৩ জুন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মিজানুর রহমান ২২ তম বিসিএস এর একজন কর্মকর্তা। তার গ্রামের বাড়ী শরীয়তপুর জেলার সখিপুরে । তিনি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার সহ অনেক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনামের সাথে চাকুরী করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি