মাশরাফী পত্নী সুমনার করোনা জয়

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

মাশরাফী পত্নী সুমনার করোনা জয়

মাঠে ময়দানে ডেস্ক ♦ ‘আলহামদুলিল্লাহ, করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে। সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর প্রতি ও যারা আমাকে কঠিন এই সময়ে পাশে ছিলেন, তাদের প্রতি।’ ফেসবুক স্ট্যাটাসে এই লেখা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমির।

১৭ জুলাই শুক্রবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে সুমনা হক সুমির।। করোনা জয়ের এই খবর দিলেন সুমনা হক সুমি নিজেই

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন সুমনা।

এর আগে গত ১৪ জুলাই করোনা থেকে মুক্তির খবর দেন মাশরাফী। তৃতীয় দফায় কোভিড-১৯-এর রিপোর্ট নেগেটিভ আসে বাংলাদেশি এ ক্রিকেট তারকার। শনাক্ত হওয়ার ২৪ দিন পর করোনা থেকে সেরে ওঠেন মাশরাফী। একই দিনে সুস্থ হন তাঁর ছোট ভাই মোরসালীন বিন মোর্ত্তজাও। কিন্তু সেদিন মাশরাফীর স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। অবশেষে সুমনা হকও করোনা জয় করেছেন।

নিজের সুস্থতার খবর ফেসবুকে জানিয়ে মাশরাফী লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যাঁরা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ