সিলেট | |
প্রকাশিত: 8:34 PM, July 19, 2020
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট♦ সিলেটে করোনার ভুয়া রিপোর্ট ও নন কভিড সার্টিফিকেট দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাব। একই সাথে র্যাব এর ভ্রাম্যমান আদালত তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। গ্রেফতারকৃত চিকিৎসকের নাম ডা. এইচ, এম. শাহ আলম। তিনি নগরীর মধুশহীদে মেডিনোভা সার্ভিসেস লিমিটেড এর নীচতলায় চেম্বারে রোগী দেখেন।
আজ রোববার(১৯জুলাই) সন্ধ্যায় র্যাব -৯ এর একটি ভ্রাম্যমান টিম অভিযান চালিয়ে ডা. শাহ আলমকে মেডিনোভার চেম্বার থেকেই আটক করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
গ্রেফতারকৃত চিকিৎসক শাহ আলম করোনা ভাইরাস কভিড-১৯ আক্রান্ত। গত ১৪ জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে। তদুপরি তিনি চেম্বারে রোগী দেখছেন। দিয়েছেন নন কভিড সার্টিফিকেট।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি