শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিত: 12:08 PM, July 21, 2020

শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজাসহ আটক ১
প্রতিনিধি, শ্রীমঙ্গল: মাদকমুক্ত শ্রীমঙ্গল গড়তে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের আইজিপির নির্দেশনার পরিপ্রেক্ষিতেই মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ মাঠে নেমেছে।

 

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনায় ইতোমধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান মাদক নির্মুলে অতীতের যেকোন সময়ের চাইতে আরো কঠিনভাবে অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এরই ধারাবাহিকতায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা শহরের দেববাড়ি সংলগ্ন হবিগঞ্জমূখী আঞ্চলিক মহাসড়ক নিকটবর্তী কাছমউল্লা মার্কেটের উপরতলার ছাদের উপর ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবাসহ স্বপন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

 

এ অভিযানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ও অন্যান্য পুলিশ ফোর্স অংশগ্রহণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ