সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
প্রতিনিধি, ভোলা :
ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নে গভীর রাতে হঠাৎ ঝড়ের কবলে বসতবাড়ি ভেঙ্গে মাসহ দুই ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) চর আইচা গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিংকু বেগম (৩০), তার দুই ছেলে জুনায়েত হোসেন (৫) ও তানজীদ (৩)। রিংকু বেগম ওই এলাকার মো. হানিফের স্ত্রী।
চর মানিকা মৎস্যজীবী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান জানান, মো. হানিফ ঢালচর এলাকায় ব্যবসা করেন। তাদের পরিবারের সবাই দীর্ঘদিন ঢালচরে বসবাস করত। ৫-৬ মাস আগে তারা একই এলাকায় জমি কিনে টিনসেডের ঘর নির্মাণ করেন। সেখানে হানিফের স্ত্রী ও দুই সন্তান থাকত। মঙ্গলবার রাতে রিংকু বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঝড়ে তাদের ঘর ভেঙে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও দুই ছেলের মৃত্যু হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের দাফন-কাফনের জন্য সরকারিভাবে কিছু টাকা দেয়া হবে। পরবর্তীতে তাদের আরও সহযোগিতা করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি