সিলেট | |
প্রকাশিত: 12:35 PM, July 25, 2020
প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ছাতকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া আদিবাসী জনগোষ্টির ছাত্রীদের মধ্যে ৩০টি বাইসাইকেল, একশ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ এবং ৫০ জন অসহায়কে নগদ ৪ হাজার করে ও ৫০ জনকে ৫ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনী টিলায় এসব টাকা, শিক্ষা উপকরণ, বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।
আদিবাসী নেতা স্বপন কুমার সিংহের সভাপতিত্বে ও নিশি কান্তি সিংহের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেন, সরকার আদিবাসী জনগোষ্ঠীর আর্ত সামাজিক উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন সহায়তা প্রদান করেছে। তিনি এলাকায় একটি শ্বশানঘাট নির্মাণের আশ্বাস দেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির। এ সময় সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, এএসপি সার্কেল (ছাতক) বিল্লাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহির হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পারভীন সুলতানা, ওসি (তদন্ত) মঈন উদ্দিন, পিআইও কেএম মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রজত কান্তি দাস, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ইউপি সদস্য সুনু মিয়া, লাল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি