গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় নিহত ৩

প্রকাশিত: 12:41 PM, July 26, 2020

গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় নিহত ৩

প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় রিকশা ভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রংপুর থেকে একটি মাইক্রোবাস বগুড়ার দিকে যাওয়ার পথে মহেশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ এক নারী ও তার কোলের শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

পলাশবাড়ী থানার এসআই হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  গাইবান্ধায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ