সিলেট | |
প্রকাশিত: 1:33 PM, August 5, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে চীনের মোবাইল প্রস্তুতকারি প্রতিষ্ঠান ভিভো।
ধারণা করা হচ্ছে, ভারত-চীনের সাম্প্রতিক সীমান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের প্রেক্ষিতেই চীনা এই প্রতিষ্ঠান আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
২০১৮ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করে ভিভো। যার আর্থিক মূল্য ২,১৯৯ কোটি রুপি!
গত রবিবার (২ আগস্ট) ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, এবারের আইপিএলেও টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভো। কিন্তু বোর্ডের এই ঘোষণার পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সীমান্ত বিরোধের প্রেক্ষিতে যখন পুরো ভারত জুড়ে চীনা পণ্য বয়কটের ডাক চলছে, তখন আইপিএলের চীনের প্রতিষ্ঠান কিভাবে এবং কোন মর্যাদায় টাইটেল স্পন্সর হিসেবে থাকে? এমন প্রশ্ন তোলেন অনেকে। বিতর্কের এই তোড়ে নিজেরাই সরে দাঁড়ায় ভিভো।
এখন নতুন করে আইপিলের জন্য টাইটেল স্পন্সর খুঁজতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
১৩তম আইপিএলের আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই, শারজা এবং আবুধাবী এই তিন ভেন্যুতে বসছে এবারের আইপিএল।
এবারের টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। ৫৩টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ হবে দিনের বেলা। আর ফ্লাডলাইটে হবে বাকি ম্যাচের আয়োজন। দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর রাতের ম্যাচের আসর বসছে রাত ৮টায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি