সিলেট | |
প্রকাশিত: 11:30 AM, August 6, 2020
প্রভাতবেলা প্রতিবেদক♦ দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র স্টাফ রিপোর্টার নূর আহমদের দাদী চান বিবি ইন্তেকাল হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (৬আগস্ট) ভোর ৪ টা ৪৫ মিনিটে শহরতলীর চাতলীবন্দ নিজ বাড়ীতে চান বিবি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ১ শ বছর।
মরহুম চান বিবির নাতি সাংবাদিক নূর আহমদ প্রভাতবেলা’কে জানান, তাঁর দাদী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে অসংখ্য নাতি নাতনী আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর সিলেট শহরতলীর চাতলীবন্দ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি