কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ নারী আটক

প্রকাশিত: 11:40 AM, August 11, 2020

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ নারী আটক

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ রুনা বেগম (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ আদর্শগ্রামের রুনা বেগমের বসত ঘর থেকে ভারতীয় ২০ বোতল অফিসার্স চয়েস মদসহ তাকে আটক করে । সে ভোলাগঞ্জ আদর্শ গ্রামের আবুল কালামের স্ত্রী।

আটকের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম জানিয়েছেন, রুনা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ