বিয়ানীবাজারে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

বিয়ানীবাজারে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের বিয়ানীবাজার থেকে ১৮২ বোতল ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (১২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি নাহিদ হাসান এবং এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অভিযান চালায় । অভিযানে চারখাই বাজারস্থ প্রিয়াংকা রেস্টুরেন্ট এন্ড সুইটমিট এর সামনে থেকে ১৮২ বোতল ফেন্সিডিলসহ সোহেল আহম্মেদ (২৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯ ।

গ্রেফতারকৃত সোহেল আহম্মেদ (২৮) সিলেটের জকিগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ