পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

প্রকাশিত: 4:14 PM, August 13, 2020

পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

 

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ):

নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইনসহ ২জনকে আটক করেছে পুলিশ ।

থানা সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার সকালে উপজেলার শিহাড়া ইউপির পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল সহ সাপাহার উপজেলার সিএন্ডবি পাড়া এলাকার মৃত আশরাফুল আলম ঝুকুর ছেলে উজ্জল আলম পলাশ (৩৫)কে আটক করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে। এসময় তার সাথে থাকা অপর একজন পালিয়ে যায়।

 

আরও পড়ুন: নারী ইউএনওকে ধাক্কা, যুবলীগ সভাপতিসহ আটক ২

 

অপরদিকে, মঙ্গলবার নজিপুর-সাপাহার সড়কের আত্রাই নদীর ব্রীজের পশ্চিম পাড় ভূতপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলার চকজয়রাম এলাকার অছির উদ্দীনের ছেলে আব্দুর রহিম জুয়েল (৩৮)কে ১শ পিস ইয়াবা ও ২গ্রাম হেরোইনসহ আটক করে।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে এবং তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ