বঙ্গবন্ধু ছিলেন ক্যারিশম্যাটিক নেতা ও অনন্য প্রশাসক- আসাদ উদ্দিন

প্রকাশিত: 7:59 PM, August 15, 2020

বঙ্গবন্ধু ছিলেন ক্যারিশম্যাটিক নেতা ও অনন্য প্রশাসক- আসাদ উদ্দিন

 

প্রভাতবেলা ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগের উদ্যোগে মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় নগরীর পাঠানটুলায় একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগ নেতা ছাব্বির খানের পরিচালনায় দুআ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়। এর সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত ছিল। এ জন্য শুধু বঙ্গবন্ধুই নয়, বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং পরবর্তীতে জাতীয় চার নেতাকেও হত্যা করা হয়। শিশু রাসেলকেও তারা ছাড়েনি। মুক্তিযুদ্ধের আদর্শ হতে বিচ্যুত হয়ে পরবর্তীতে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্রপরিচালনা সেটাই প্রমাণ করে। বঙ্গবন্ধু কেবল ক্যারিশম্যাটিক নেতাই ছিলেন না, তিনি প্রশাসক এবং কূটনীতিক হিসেবেও অনন্য ছিলেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত হতো।

আরও পড়ুন  কমলগঞ্জে কালবৈশাখীতে বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহাদাৎ খান দবীর, মহানগর যুবলীগের সাবেক সদস্য কলিন্স সিংহ, সুমন রায় তালুকদার, জাকিরুল আলম জাকির, রেজাউল রহমান মোস্তাক, বাপ্পী চৌধুরী, ইস্তিয়াক আহমদ চৌধুরী পিন্টু,  শ্রমিক লীগের উপ দপ্তর সম্পাদক শাহ সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন প্রমূখ ।

মিলাদ ও দুআ মাহফিলের পর প্রায় ৭শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ