দক্ষিণ সুনামগঞ্জে শিশু ধর্ষণ, কারাগারে ধর্ষক

প্রকাশিত: 12:11 PM, August 20, 2020

দক্ষিণ সুনামগঞ্জে শিশু ধর্ষণ, কারাগারে ধর্ষক

প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামুড়া গ্রামে এক দিনমজুরের ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় একই গ্রামের মৃত ঠাকুর ধনের ছেলে আব্দুল হাসিমকে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুর বাবার বাড়ি পার্শ্ববর্তী জানপুর গ্রামে। মা-বাবা ঢাকা শহরে কাজে থাকায় নানার বাড়ি আমামুড়া গ্রামে নানির কাছে থাকতো এই মেয়ে শিশু। মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটিকে ঘরে রেখে পাশে বাড়ির এক অসুস্থ্য আত্মীয়কে দেখতে যান শিশুটির নানি। এই সুযোগে ঘরে ঢুকে একই গ্রামের বখাটে আব্দুল হাসিম শিশুটিকে মুখ চাপা দিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের মানুষ আসায় ধর্ষক আব্দুল হাসিম পালিয়ে যায়। এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় অভিযোগ করে শিশুটির পরিবার।

অভিযোগ পাওয়ার পরই দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদিরের নির্দেশনায় এসআই জহিরুলের নেতৃত্বে মঙ্গলবার রাতেই দর্শক আব্দুল হাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষিত শিশুটি এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন  সিলেটে ২৪ ঘণ্টায় ৪২ জন গ্রেফতার

ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে এস আই জহিরুল বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই ধর্ষক আব্দুল হাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ