সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০
শামসুল আলম♦ হাঁটাহাঁটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে খালি পায়ে হাঁটার উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। প্রায় সাড়ে চৌদ্দ’শ বছর আগে আমাদের প্রিয় রাসুল (সা.)-ও খালি পায়ে হাঁটার জন্য আদেশ দিয়েছেন।
গবেষণায় দেখা গেছে, খালি পায়ে হাঁটলে রক্তচাপ কমে। পায়ের নিচের স্নায়ুগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে। রক্ত ঘন হয়ে যাওয়ার আশঙ্কাও কমে যায়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।
মানসিক প্রশান্তি আসে। এতে ঘুম অনেক ভালো হয়। মস্তিষ্কের ভেতরে থাকা নিউরণগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে। তখন একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তেমনি বুদ্ধিও বাড়তে শুরু করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে পায়ের নিচে একাধিক নার্ভগুলো সক্রিয় হয়ে শরীরের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
আবদুল্লাহ ইবনু বুরাইদাহ রা. থেকে বর্ণিত, রাসুল সা. -এর এক সাহাবি মিসরে অবস্থানরত ফাদালাহ ইবনু উবাইদ রা. -এর কাছে পৌঁছেন। অতঃপর তিনি বলেন, আমি শুধু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসিনি, বরং আমি ও আপনি যে হাদিসটি রাসুল সা. -এর কাছে শুনেছি, আশা করি এ সম্পর্কে আপনার কিছু জানা আছে। তিনি বললেন, তা কোন বিষয়ে? তিনি বললেন, এরূপ: তিনি বলেন, আপনি একটি স্থানের নেতা, অথচ আপনার মাথায় চুল উষ্কখুষ্ক দেখছি?
সাহাবি বলেন, রাসুল সা. আমাদের মাত্রাতিরিক্ত জাঁকজমক দেখাতে নিষেধ করেছেন। তিনি (ফাদালাহ) বলেন, আপনার পায়ে জুতা দেখছি না কেন? তিনি বলেন, নবী সা. আমাদের মাঝে মাঝে খালি
পায়ে চলার আদেশ দিতেন। (আবু দাউদ, হাদিস : ৪১৬০)
.
উল্লিখিত হাদিস দ্বারা বোঝা যায়,
রাসুল সা. -এর নির্দেশনা পালনের
উদ্দেশ্যে মাঝে মাঝে খালি পায়ে হাঁটা
সুন্নত। এতে যেমন মানুষের আত্ম-
অহমিকা কিছুটা সংবরণ হবে, তেমনি
মানুষের স্বাস্থ্যের জন্য এটি
অত্যন্ত উপকারী। এভাবে মহান
আল্লাহ রাসুল সা. -এর বিভিন্ন
সুন্নতে কল্যাণ রেখে দিয়েছেন।
হাদিসের ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে, ‘মাঝে মাঝে খালি পায়ে হাঁটলে বিনয় আসে, অহমিকা দূর হয় এবং স্বাস্থ্যের জন্য উপকারী।’
কিন্তু এক পায়ে জুতা পরিধান করে অন্য পা খালি রেখে হাঁটতে নিষেধ করা হয়েছে হাদিসে। রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয়তো উভয় পায়ে জুতা পরে হাঁটবে নয়তো উভয় পায়ের জুতা খুলে হাঁটবে।’ (বোখারি, হাদিস নং : ৫৮৫৫, মুসলিম, হাদিস নং : ২০৯৭)

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি