সিলেট | |
প্রকাশিত: 1:16 PM, August 20, 2020
অর্থনীতি ডেস্ক:
শেয়ার কেনার চাপে সূচকের উত্থানের সঙ্গে লেনদেনেও বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনেও উত্থান হয়েছে।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৪৯ কোটি তিন লাখ টাকা আর সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকা আর সূচক কমেছিল ৬৪ পয়েন্ট। বাজার মূলধন বেড়েছে তিন হাজার ৪৬৩ কোটি টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সূচক দাঁড়িয়েছে ৪৭৮৯ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৬৪৩ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১০৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কম্পানির শেয়ারের দাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি