সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪০১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ২৬ লাখ ৪০ হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৯২ হাজার ২০৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৫৩ লাখ ৫৬ হাজার ৪০২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি