সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক ♦
ডাকসু’র সদ্য সাবেক ভিপি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের অন্যতম নেতা নূরুল হক নূর চমক দেখাতে পারেন এ নির্বাচনেে।
গণজাগরণ মঞ্চের আলোচিত-সমালোচিত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার ও লাইম লাইটেে আসবার চেষ্টা করছেন এ নির্বাচনকে ভর করে।
নুরের দাবি, স্থানীয় বিএনপি এমনকি আওয়ামী লীগের নেতারাও তাকে নির্বাচনে লড়তে উদ্বুদ্ধ করছেন। এই আসন ছাড়াও ঢাকা-৫ সংসদীয় আসনে নুর প্রার্থী করতে চান কোটা সংস্কার আন্দোলনের অন্য কোন নেতাকে। লাকি বলছেন, তার দল কমিউনিস্ট পার্টি উত্তরার আসনটির উপনির্বাচনে তার কথা ভাবছে, তবে তা চূড়ান্ত নয়।
আওয়ামী লীগের প্রবীণ নেতা সাহারা খাতুনরে মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। নানা কারণে আলোচিত ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক বলছেন, স্থানীয়েদর অনুরোধে এই আসনের উপনির্বাচনে অংশগ্রহন করবেন তিনি।
তিনি আরও বলেন: এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আমরা খুব জোরেশোরে একটা ভূমিকা রাখতে পারি। আমি যেহেতু উত্তরাতে থেকেছি, তাই অনেকের পরামর্শ; আমি যদি ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করি, সেক্ষেত্রে ওই এলাকার যারা আছেন তারাও আমাদের সঙ্গে থাকবেন।
নুরুল হক বলেন: কোনো দল বা জোটের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব না। তবে আ.লীগ ও বিএনপির অনেকেই আমার পক্ষে ভোটের মাঠে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।
নুরুল হক আরও বলেন: আওয়ামী লীগ বা বিএনপি দু্টি বড় দল। তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বা আছে। তাদের লাখ-লাখ কোটি-কোটি সমর্থক আছে। কিন্তু আমি তাদের দলের হয়ে সরাসরি নির্বাচন করবো না। এমনকি আওয়ামী ও বিএনপির অনেক নেতারা আশ্বাস দিয়েছেন, আমি যদি নির্বাচন করি তবে তারা আমার হয়ে কাজ করবেন।
অন্যদিকে ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে আলোচনায় গণজাগরণ মঞ্চের আলোচিত নেত্রী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য লাকি আক্তার বলেন: ঢাকা-১৮ আসন থেকে কমিউনিস্ট পার্টি নির্বাচন করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি