বড়লেখায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

বড়লেখায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আঞ্চলিক অফিস, জুড়ী ♦

মৌলভীবাজারের বড়লেখায় এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬আগস্ট) সকাল ১০টায় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের নিজ বাড়ীর তেঁতুলগাছে ঝুলন্ত অবস্থায় ফাতেমা বেগম (১৪) নামের স্কুলছাত্রীর লাশটি উদ্ধার করা হয়। মেয়েটি শংকরপুর গ্রামের সিএনজি চালক আমিনুল হকের বড় মেয়ে। সে স্থানীয় ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসী, থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ফাতেমা বেগম খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে বাড়ির উঠোনের পাশে তেঁতুলগাছের সঙ্গে ফাতেমার গলায় রশি লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায় তাঁর পরিবার। খবর পেয়ে সকাল প্রায় ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করে।

বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীর ঝুলন্ত লাশের খবর পেয়ে বুধবার সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ