সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
প্রতিনিধি, নবীগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে লুব খা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত লুব খা পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের খুদ খাঁর পুত্র।
জানা যায়, গতকাল সোমবার রাতে লুব খা(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯ পিস ইয়াবা ও গাজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করে স্থানীয় যুবসমাজ। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গেলে তাকে সোপর্দ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালতে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের সাথে জনগণ তথা তরুণ প্রজন্ম যদি মাদকের বিরুদ্ধে এমন সাহসী হতে পারে তাহলে সমাজ থেকে অচিরেই মাদকের কড়াল আগ্রাসন বন্ধ করা যাবে। মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত নবীগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি