সিলেট | |
প্রকাশিত: 6:44 PM, September 2, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বেনাপোল স্থলবন্দরের ২৩ নাম্বার শেডের পাশে একটি শক্তিশালী হাত বোমার বিস্ফোরণ ঘটেছে।
বুধবার দুপুরে হঠাৎ করে বিকট শব্দে বোমাটি বিস্ফোরন ঘটে। এ সময় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে। সচল বন্দর অচল করতে ক্ষমতাসীন দলের দুইটি পক্ষ একের পর এক ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলে অভিযোগ বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। তারই অংশ বোমার বিস্ফোরণ।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নাম্বার শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে হঠাৎ করে একটি হাত বোমা বিস্ফোরিত হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করেন।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, দেশের সবচেয়ে বড় বেনাপোল বন্দরে কোন অস্থিতিশীল বরদাস্ত করা হবে না। দুই পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বন্দর চলবে বন্দরের মত। আমদানি-রফতানিসহ বন্দরে বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি