সিলেট | |
প্রকাশিত: 1:51 PM, September 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার হাতে খুন হয়েছেন শিল্পী খাতুন নামে এক গৃহবধূ। রবিবার সকালে উপজেলার চৌগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী খাতুন (৪০) উপজেলার চৌগ্রাম মন্ডলপাড়া এলাকার মৃত ইদ্রিস মন্ডলের স্ত্রী। পুলিশ এ ঘটনায় দু’জনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, চৌগ্রাম মন্ডলপাড়া এলাকায় ৬ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে অংশীদারদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ গতকাল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই জমিতে যেতে নিষেধ করে। কিন্তু পুলিশের সে নির্দেশ অমান্য করে আজ সকালে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবি মন্ডল জমিতে গিয়ে চাষ করা শুরু করেন।
এ সময় শিল্পী খাতুন ও তার দুই বোন জমিতে গিয়ে চাষ করতে বাধা দিলে রবি মন্ডল ও তার লোকজন শিল্পী খাতুন ও তার বোনদের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এতে শিল্পী খাতুন ও তার বোন লাভলী আহত হন। গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং আব্দুল কুদ্দুসের ছেলে সাদ্দামকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি