সিলেট | |
প্রকাশিত: 12:24 PM, September 7, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, ধর্মপাশা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির মারা গেছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানী ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ধর্মপাশা উপজেলা আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু জানান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলমগীর কবির কিছু দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, পরবর্তীতে তাঁর জানাজার সময় জানানো হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি