সিলেট | |
প্রকাশিত: 2:18 PM, September 14, 2020
প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে প্রাইভেটকার ভর্তি ১লাখ ৩০হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালীপুর গ্রাম থেকে এসব নাসির বিড়ি উদ্ধার করা হয় । উদ্ধারকৃত বিড়ির মূল্য আনুমানিক দেড় লাখ টাকা ।
জানা যায়, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালীপুর গ্রামে একটি প্রাইভেটকার দিয়ে অবৈধ নাসির বিড়ি বিক্রি করছে ব্যবসায়ীরা । এমন সংবাদ পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ এলিম উল্লার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির আঙ্গিনায় নাসির বিড়ি ভর্তি প্রাইভেটকার রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। পরে প্রাইভেট কারের ভেতরে থাকা ১ লাখ ৩০ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ অবৈধ মালামাল বহনকারী প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ ।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহেল রানা বলেন, প্রাইভেট কারের মালিকসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামীরা হলেন আবিদপুর গ্রামের মিলন মিয়া (৩০), ফয়সল মিয়া (৩৫) ও তারিফ আলী (৩৫)।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি