সিলেট | |
প্রকাশিত: 4:50 PM, September 14, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসিন আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ উপলক্ষে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পারিবারিক ও দলীয়ভাবে নানা কর্মসূচী পালিত হয়েছে।
দুপুর সাড়ে ১২ টায় সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পরিবারে সদস্য, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নওশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, সৈয়দা জেরিন আক্তার, সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।
পরে দরগাহ মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বাদ জোহর মিলাদ মাহফিল শেষে গরীব ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদেও দোয়া, মিলাদ ও শিরনি বিতরণ করবেন তাঁর অনুসারীরা।
এ বছর মৌলভীবাজার শহরের বেরীপাড়স্থ দর্জীমহলের বাড়িতে কোভিড-১৯ এর কারণে কোন অনুষ্ঠানিক আয়োজন করা হয়নি বলে জানান পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি