পীরগঞ্জে দুই কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

প্রকাশিত: 2:20 PM, September 16, 2020

পীরগঞ্জে দুই কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

প্রতিনিধি, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকায় দুই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতরাতে পীরগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সবুজ (২০) ও নয়ন (২২)।

আজ বুধবার সকালে তাদেরকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সবুজ ও নয়নের সাথে ফেসবুকে রাণীশংকৈল উপজেলার দুই কিশোরীর তিনমাস আগে পরিচয় হয়। এর সূত্র ধরে ওই দুই কিশোরী তাদের সাথে দেখা করতে ভোমরাদহ ইউনিয়নের আসে। পরে সবুজ, নয়ন ও আরও তিন বন্ধু মিলে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে গণধর্ষণ করে।

আরও পড়ুন  ইলিয়াস পত্নীকে বাধা না দেয়ার নির্দেশ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ