মৃত্যু ছাড়াল পাঁচ হাজার, শনাক্ত সাড়ে ৩ লাখ

প্রকাশিত: 6:07 PM, September 22, 2020

মৃত্যু ছাড়াল পাঁচ হাজার, শনাক্ত সাড়ে ৩ লাখ

প্রভাতবেলা প্রতিবেদক:

প্রাণঘাতি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৫৫৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন করোনা রোগী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পর্কিত খবর

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

আরও পড়ুন  রেল যোগাযোগ বিচ্ছিন্ন: স্বাভাবিক হতে পারে শনিবার

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ২৯৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৭০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩১ লাখ ১০ হাজার ২২ জন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ