৫ দিনের রিমান্ডে ‘ধর্ষক’ রবিউল

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

৫ দিনের রিমান্ডে ‘ধর্ষক’ রবিউল

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের ধর্ষণকান্ডে অভিযুক্ত আসামী রবিউল ইসলামকেও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে একই আদালতে এই মামলার আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্করেরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার অমূল্য ভূষণ চৌধুরী জানান, তিন আসামিকেই আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিলো। আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ সংবাদ