সিলেট | |
প্রকাশিত: 12:18 PM, September 30, 2020
প্রতিনিধি, মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুরে ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আজকের কন্যা আগামী দিনের নারী। কন্যা একটি জাতির প্রায় অর্ধেক জনগোষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক ও শিক্ষিত সমাজ ব্যবস্থায় গড়তে পারলেও আমাদের কন্যারা পিছিয়ে পড়েন অবজ্ঞা, বঞ্চনা ও বৈষম্যমূলক মনোভাবের কারণে। আর তাই কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর ‘জাতীয় কন্যা শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়ছল চৌধুরী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, তথ্য কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
বক্তারা কন্যাদের বিকাশে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। নারীদের ভবিষ্যৎ সামনের চলা মসৃণ করার জন্য কারিগরি ও একাডেমিক শিক্ষার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী তোলার প্রতি জোর দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি